দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার মিটার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় জিয়াউল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রোববার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে চালককে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে সিএনজির সামনের মিটার বক্সের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটগুলো খুলে ৪০টি নীল রঙের বায়ুরোধক পলি প্যাকে রাখা মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিয়াউল হক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সিএনজি চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে জব্দ আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/